আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ও খামারিদের কোরবানির পশুগুলোর যাতায়াত নির্বিঘœ করতে রাজবাড়ী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ফেরিঘাট ও ফেরির সংখ্যা বাড়ানো, চুরি ছিনতাই ও দালালদের দৌরাত্ম বন্ধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডা: মো: নুরুল ইসলাম তালুকদার বলেন, খামারিরা অনেক যতেœ পালিত পশুদেরকে যখন বিক্রির জন্য দূর-দূরান্তের হাটে নিয়ে যান তখন পশুগুলোর প্রতি নির্মম ও নিষ্ঠুর আচরণ করেন অনেকেই। দায়িত্বকর্মে নিয়োজিতরা অন্য মালামালের মতো পশুর প্রতিও একই আচরণ করেন। এটা অন্যায়। দেখা যায়, যে গাড়িতে পাঁচটি গরু ধরে, সেই গাড়িতে গাদাগাদি করে ১০-১২টি গরু উঠানো হয়। গাড়িতে উঠানো ও নামানোর সময় পশুর শরীরে নিষ্ঠুরভাবে আঘাত করা হয়। পশুদের প্রতি যাতে এ ধরনের আচরণ না করার বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ঘাটে জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা টানানোর নির্দেশনা দেয়া হয়েছে। চুরি, ছিনতাই ও দালালদের দৌরাত্ম্য বন্ধে থাকবে টহল পুলিশের টিম।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ বছর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ রুটে চলবে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ, সচল থাকবে চারটি ফেরিঘাট। ঘাট এলাকায় পর্যাপ্ত আলো ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে।
দৌলতদিয়ায় ঈদযাত্রা নির্বিঘœ করতে ব্যাপক প্রস্তুতি
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ও খামারিদের কোরবানির পশুগুলোর যাতায়াত নির্বিঘœ করতে রাজবাড়ী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ফেরিঘাট ও...



