গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কেজি গাঁজাসহ বাপ্পি মজুমদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাপ্পি মজুমদার পাশের রাজৈর উপজেলার পশ্চিম লখন্ডা গ্রামের দেবেন্দ্রনাথ মজুমদারের ছেলে। গত শনিবার সন্ধায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম, এএসআই হাসমত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে মামলা দায়ের করে আসামিকে কোর্টহাজতে পাঠানো হয়েছে।