সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে ট্রাকের ধাক্কায় মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম খান (৭০) নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তার স্ত্রী, এক ছেলে ও তিনি মেয়ে রয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে সড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।