কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন লিমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামারচিরিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

সালাউদ্দিন লিমন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মরহুম মোস্তাফিজুর রহমান প্রকাশ মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়িতে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওই ওয়ার্ডের কমিশনার মুজিবুল হক মুজিব।