বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ ও সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত-আল-মারুফ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন। আজ বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।