ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্থরের মানুষ। গতকাল বুধবার সকালে জেলা সর্বস্থরের মানুষের ব্যানারে শহরের চৌরাস্তার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, সরিফুল করিম রুবেল, মাসুদ আহম্মেদ সুবর্ণ, কামরুল হাসান, এম এ সামাদ, রবিউল এহ্সান রিপনসহ অনেকে।
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিক্যাল কলেজের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও একটি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্থরের মানুষ। গতকাল বুধবার সকালে জেলা সর্বস্থরের মানুষের ব্যানারে শহরের চৌরাস্তার মোড়ে...



