কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতার সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালের হলরুমে ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক রূপক চন্দ্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন (এমডি) ডা: মিঠুন চক্রবর্তী, কবি, প্রাবন্ধিক ও নাট্যকার লিটন আব্বাস, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ প্রমুখ।



