শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: আব্দুল আলিম গত শুক্রবার বিকেলে শরণখোলায় ছুটে আসেন। এ সময় জনপ্রতি তিন হাজার টাকা অনুদান প্রদান করে তিনি বলেন, এটা কোনো সাহায্য বা অনুদান নয়; এটা একটা দোয়া। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- দিপক সাহা, আ: রহমান, শহিদুল ফকির, সাখাওয়াত হোসেন, ইব্রাহিম তালুকদার, জসিম হাওলাদার, তানভীর, মো: বেলায়েত, মো: সাইফুল ইসলাম, মিজান হাওলাদার ও মো: লিটন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তাফা আমিনসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা
শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: আব্দুল আলিম গত শুক্রবার বিকেলে শরণখোলায়...



