কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক যুবক নিহত হয়েছেন। রোববার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, দুপুর ১২টার পর কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়। সাড়ে ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় ট্রেনটি অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।