হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মো: আদিল জজ মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ১০ জন মেম্বার।
চেয়ারম্যান কর্তৃৃক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজন প্রীতিসহ বিভিন্ন বরাদ্দ লুটপাটের অভিযোগে গত রোববার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ দিলকুশ মিয়ার নেতৃত্বে মেম্বার মোহন মিয়া, সাদেক হুসেন, মহিবুর রহমান রাতুল, ছালেক মিয়া, ঝিনুক আক্তার, লুৎফুর রহমান, মোমেনা খাতুন, রেখা আক্তার ও সৈয়দা রিনা আক্তার লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, শায়েস্তাগঞ্জ থানার ওসি ও ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগপত্রের অনুলিপি দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মেম্বারের অনাস্থা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মো: আদিল জজ মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ১০ জন মেম্বার।চেয়ারম্যান কর্তৃৃক বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও...



