কিশোরগঞ্জের হোসেনপুরে কিডনি বিকল হওয়া হতদরিদ্র রিকশাচালক সিরাজুল ইসলাম অর্থসঙ্কটে চিকিৎসা করাতে পারছেন না। সিরাজুল উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধনকুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
জানা যায়, তিনি জমিজমা বিক্রি করে দীর্ঘ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন; কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালাতে ব্যর্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। সিরাজুলের বাবা সুলতান মিয়া জানান, কিডনি নষ্ট হওয়ার পর রিকশা চালাতে পারছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তা ছাড়া ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করানোর মতো টাকাও পরিবারের কাছে নেই। তাই ছেলের সুচিকিৎসার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠাতে সিরাজুলের বিকাশ অ্যাকাউন্ট নম্বর-০১৭৩৫৪৮৯৯৫৪ এবং নগদ অ্যাকাউন্ট নম্বর ০১৭৯৬৮৬৫২৭১।
কিডনি বিকল
হতদরিদ্র রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন
কিশোরগঞ্জের হোসেনপুরে কিডনি বিকল হওয়া হতদরিদ্র রিকশাচালক সিরাজুল ইসলাম অর্থসঙ্কটে চিকিৎসা করাতে পারছেন না। সিরাজুল উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধনকুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।জানা যায়,...



