ভোলার লালমোহনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
গত বুধবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান (টিটব)। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সুন্দর ও নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ায় প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমি লালমোহনকে একটি মডেল, দুর্নীতি এবং মাদকমুক্ত উপজেলা গড়ে তুলব।
এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব মো: রুহুল আমিন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন পঞ্চায়েত, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমুখ।
লালমোহনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ
ভোলার লালমোহনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ...



