রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের মাঝে গাম বুট বিতরণ করা হয়েছে। দেশব্যাপী সাম্প্র্রতিক আলোচিত বিষাক্ত রাসেলস ভাইপার সাপসহ নানা ধরনের বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় কৃষকদের মধ্যে ওই গাম বুট বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদফতর কৃষি কাজকে সমুন্নত রাখার লক্ষ্যে কৃষকদের সুরক্ষার কৌশল হিসেবে গাম বুট ব্যবহারে তাদের উৎসাহিত করতে ওই বুট বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর তাদের কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষককে ৪০ জোড়া বুট প্রদান করে। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা কৃষি অফিসার খোকন উজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। এর আগে গোয়ালন্দ উপজেলা প্রশাসন চরাঞ্চলের কৃষকদের মাঝে ১০০ জোড়া বুট বিতরণ করে।
এ বিষয় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, কৃষকরা পায়ে গাম বুট হাতে শক্ত মোজা পড়ে কাজ করলে বিষাক্ত সাপ থেকে অনেকটা নিরাপদ থাকবে। তাই আলোচিত রাসেলস ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় গোয়ালন্দের কৃষকদের মাঝে এ নিয়ে ১৪০ জোড়া গাম বুট বিতরণ করা হলো। কৃষি কাজে গাম বুট ব্যবহার নিশ্চিত করতে এ বুট আরো বিতরণ করা হবে।
উল্লেখ্য, গত তিন মাসে গোয়ালন্দে প্রায় অর্ধশতক বিষধর রাসেলস ভাইপার সাপ বাচ্চাসহ মারা পড়েছে। এ ছাড়া এ উপজেলায় ওই বিষধর সাপের দংশনে তিন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
রাসেলস ভাইপার আতঙ্ক
গোয়ালন্দে কৃষকদের মধ্যে গামবুট বিতরণ
রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের মাঝে গাম বুট বিতরণ করা হয়েছে। দেশব্যাপী সাম্প্র্রতিক আলোচিত বিষাক্ত রাসেলস ভাইপার সাপসহ নানা ধরনের বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় কৃষকদের মধ্যে ওই...



