গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের ঘের থেকে মাছ চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার, ফায়েক শেখের ছেলে আলামিন শেখ ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন।
কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ মে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত মাছের ঘেরটি ক্রোক করে। ঘেরটি মৎস্য অধিদফতরকে রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত।