নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান এক যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিক উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় জানা যায়নি। তাছাড়া লাশটি অর্ধগলিত এবং ফুলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, লাশটি ভাসমান। জোয়ারের পানিতে এখানে ভেসে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।



