নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের শিশু সিয়াম (৬) এবং তার মা রিনা বেগমের (২৭)। নিখোঁজ সিয়াম ও রিনা নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মালদ্বীপ প্রবাসী রায়হানের ছেলে ও স্ত্রী। এ নিয়ে সিয়ামের চাচা ওবায়দুল হক গত শুক্রবার নবীনগর থানায় দু’টি সাধারণ ডায়েরি করেন।
ওবায়দুল হক বলেন, গত বৃহস্পতিবার সকাল ১০টায় রিনা তার ছেলে সিয়ামকে ডাক্তার দেখাতে নিয়ে যান নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ ও ওষুধ কিনতে গেলে ওই সময় সিয়াম হারিয়ে যায় বলে দুপুর ১টার দিকে রিনা কল করে এ কথা জানান। তখন রিনা নবীনগর ফল বাজারে আছে এবং তার মোবাইলে চার্জ নেই বলে জানায়। এটাই ছিল তার সাথে শেষ কথা। এ ঘটনায় আমাদের পরিবারের চলছে শোকের মাতম।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, মা ছেলে নিখোঁজ হওয়ার দু’টি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।