স্কুলের মাঠ ও যাতায়াতের রাস্তা নিচু হয়ে যাওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের ওচমানপুর হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের ১৭২নং ওচমানপুর হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়াও বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষের ছাদে ফাটল ও পানি ছুঁইয়ে পড়ায় শিক্ষক শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সরজমিনে দেখা যায়, ওচমানপুর হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার পাশে থৈ থৈ করছে পানি। বিদ্যালয়ের মাঠ ও রাস্তা নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠটির বেশির ভাগ অংশই জলমগ্ন হয়ে আছে। পানিতে বেড়ে উঠছে আগাছা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বের হতে পারেছে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের শরীরচর্চা ও জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুর রহমান বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা ও কদমাক্ত পরিবেশের কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় কোমলমতি শিক্ষার্থীরা পা পিছলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের উপস্থিতির হারও আগের চেয়ে কমে গেছে। জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান ওই স্কুলের সহকারী শিক্ষক সীমা আক্তার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা আক্তার বলেন, বিদ্যালয়ে ৮০জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। ১৯৯৪ সালে নির্মিত স্কুল ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষে ফাটল দেখা দিয়েছে। এ পরিস্থিতির আসু সমাধানের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক জানান, জলাবদ্ধতা নিরসনে স্কুল মাঠ ভরাটের জন্য অধিদফতরে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে। এছাড়া বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ কিনা তা পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নেয়া হবে।
মিরসরাইয়ে স্কুল মাঠে জলাবদ্ধতা শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ
স্কুলের মাঠ ও যাতায়াতের রাস্তা নিচু হয়ে যাওয়ায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ের ওচমানপুর হাই সংলগ্ন...



