কুমিল্লার দেবিদ্বারে ভাত খাওয়ার জন্য সৎ মায়ের কাছে বায়না ধরেছিল ৯ বছরের শিশু আবদুল্লাহ। তাই বিরক্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধে তাকে হত্যা করেছে সৎমা ফারজানা। এ ঘটনায় সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো: আব্দুল্লাহ উপজেলার ইউসুফপুর গ্রামের পশ্চিমপাড়ার ঘোড়া গাজী সরকার বাড়ির আমানউল্লাহর ছেলে। সে একই গ্রামের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
স্থানীয়রা জানান, তিন বছর আগে আবদুল্লাহর বাবার সাথে তার মায়ের ডিভোর্স হয়। পরে ফারজানা আক্তারকে বিয়ে করেন তিনি। বর্তমানে ফারজানার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ফারজানার নিজের ছেলে সন্তান হওয়ার পর সৎ ছেলে আবদুল্লাহকে সহ্য করতে পারছিলেন না।
তারা আরো জানান, প্রায়ই শিশু আবদুল্লাহকে মারধর ও নির্যাতন করত ফারজানা। শনিবার সকালে আবদুল্লাহ ফারজানার কাছে ভাত খেতে চাওয়ায় বিরক্ত হয়ে শিশু আবদুল্লাহর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভাত খেতে চাওয়ায় বিরক্ত হয়ে শিশুকে মেরে ফেললেন সৎমা
কুমিল্লার দেবিদ্বারে ভাত খাওয়ার জন্য সৎ মায়ের কাছে বায়না ধরেছিল ৯ বছরের শিশু আবদুল্লাহ। তাই বিরক্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধে তাকে হত্যা করেছে...



