রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার সহিদ (৪৫) নামে সর্বহারা পার্টির এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তার পার্টির সদস্যরা। পাবনা জেলার ঢালারচরে তার বাড়ি। টাকার ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা গেছে, অবৈধ আয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তার পার্টির অন্য সদস্যরা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রিয়াজদ্দিনপাড়ার পাশে বৈরাগীর ডাঙ্গামাঠের মধ্যে একটি মেহগনি বাগানে তাকে ডেকে আনে। একপর্যায়ে অজ্ঞাত ওই বন্ধুরা বাঁশের লাঠি দিয়ে বেদমভাবে তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিকেল পৌনে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোয়ালন্দে সর্বহারা পার্টির সদস্যকে পিটিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার সহিদ (৪৫) নামে সর্বহারা পার্টির এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তার পার্টির সদস্যরা। পাবনা জেলার ঢালারচরে তার বাড়ি। টাকার ভাগাভাগি নিয়ে এ...



