বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচিত হন খায়রুল ইসলাম সোহাগ, জাহিদ হোসেন সরদার, আব্দুস সত্তার বেপারি ও নজরুল ইসলাম সরোয়ার হাওলাদার। এ ছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন নুপুর খানম।
গত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে। পুরুষ অভিভাবক প্রতিনিধি সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ও সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬৮৫ জন ভোটারের মধ্যে ৫১০ জন ভোটার গোপন ব্যালটে ভোট প্রদান করেন। এর মধ্যে ১১ ভোট বাতিল বলে গণ্য হয়। এ ছাড়া শিক্ষকদের গোপন ভোটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন সিনিয়র ধর্মীয় মাওলানা আব্দুল কাইউম ও দেব দুলাল হালদার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন সহকারী শিক্ষক জোসনা খানম।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদ।