লালমনিরহাট পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলার হলরুমে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করেন পৌরমেয়র রেজাউল করিম স্বপন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৭০৮ টাকা, পানি শাখা থেকে আয় ৬৩ লাখ ৩০ হাজার ৩৫৬ টাকা এবং উন্নয়ন বাস্তবায়ন খাতে প্রাপ্তি আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৪৪৭ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯০ হাজার টাকা এবং প্রস্তাবিত উদ্বৃত্ত ধরা হয়েছে এক কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৫১১ টাকা।
পৌরমেয়র রেজাউল করিম স্বপ্ন বলেন, এবারের বাজেটে জনগণের ওপর কোনো ধরনের কর বৃদ্ধি না করেই জনকল্যাণমুখী বাজেট করা হয়েছে।