দীর্ঘ পাঁচ বছর আগে গতকাল ১৪ জুলাই কক্সবাজারের চকরিয়া পৌর সদরের গ্রামার স্কুলের মেধাবী পাঁচ ছাত্র মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে চোরাবালুতে আটকা পড়ে মৃত্যুবরণ করে। তাদের স্মরণে গত শনিবার গ্রামার স্কুলের শিক্ষার্থী ও স্বজনরা এক কুরআনাখানি ও দোয়া মাহফিলের আয়োজন করে।
২০১৮ সালের ১৪ জুলাই চকরিয়া গ্রামার স্কুলের ছাত্ররা পরীক্ষা শেষে বিকেলে দল বেঁধে পাশের মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ক্লান্ত মনে গোসল করতে নামে তারা। এরপর ঘটে দুর্ঘটনা। মাতামহুরির চোরাবালুতে একে একে পাঁচ মেধাবী আটকা পড়ে। পরে একদল ডুবুরি ৬-৭ ঘণ্টা অনুসন্ধানের পর তাদের লাশ উদ্ধার করে।
চকরিয়ার গ্রামার স্কুলের পাঁচ মেধাবী শিক্ষার্থী স্মরণে দোয়া
দীর্ঘ পাঁচ বছর আগে গতকাল ১৪ জুলাই কক্সবাজারের চকরিয়া পৌর সদরের গ্রামার স্কুলের মেধাবী পাঁচ ছাত্র মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে...



