রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম নামের ষাটোর্ধ এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মরহুম জহিরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে ওই বৃদ্ধার ঘরে বন্য হাতিটি আক্রমণ করে। এ সময় তিনি (বৃদ্ধা) বাঁচার জন্য এক কক্ষ থেকে অন্য কক্ষে যেতে চাইলে হাতির সুরে ধরা পড়েন। আর তৎক্ষনাৎ বৃদ্ধার হাত-পা ভেঙে ফেলে এবং ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।

স্থানীয় জনপ্রতিনিধি ও লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বন্য হাতি প্রতিনিয়ত বন থেকে লোকালয়ে এসে সাধারন মানুষের বাড়ি ঘর ভাঙ্গচুরসহ মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এসব ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে সরকার হতে তেমন কিছু পায় না সাধারন মানুষ।