পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় আসনের সংসদ সদস্য মো: শামীম শাহনেওয়াজ ও তার পরিবারকে জড়িয়ে সম্প্রতি কয়েকটি পত্রিকায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যে ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সাংসদের পরিবার।
সোমবার (জুলাই) স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাংসদের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ প্রতিবাদ জানান।
এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: বায়জিদ আহম্মেদ খান স্থানীয় সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করছে এমন মিথ্যে ও বানোয়াট অভিযোগ করেছে। ওই নিউজ তিনি তিনটি দৈনিক পত্রিকায় প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য তার মুক্তিযোদ্ধা পরিবার হেয় প্রতিপন্ন করেন।
সংবাদ সম্মেলনে প্রবীণ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এমাদুল হক খান, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো: আফজাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো: বাচ্চু মিয়া আকনসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



