পঞ্চগড়ে জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ওয়াচের ‘আস্থা’ প্রকল্পের আওতায় গত রোববার পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে এ সংলাপে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি রেজিয়া ইসলাম।
জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম আলাউদ্দীনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসনুর রশিদ বাবু, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী প্রমুখ।
সভায় পাঁচ উপজেলায় গঠিত যুব ফোরামের সভায় চিহ্নিত বিভিন্ন সমস্য নিয়ে আলোচনা এবং সেসব সমস্যা সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করা হয়।