সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ছাতক প্ল্যান্ট পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলার সরকারি প্রকৌশলীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।
ছাতক প্ল্যান্টে তাদের স্বাগত জানান কোম্পানিটির এক্সিকিউটিভ-কোয়ালিটি অ্যাসুরেন্স মো: তৌহিদুল আমিন এবং এক্সিকিউটিভ-কোয়ালিটি অ্যাসুরেন্স শামীম হাসান। এরপর প্ল্যান্টের সার্বিক কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া এবং গুণগতমান রক্ষা বিষয়ে প্রতিনিধি দলটিকে অবহিত করেন কোম্পানিটির সিনিয়র ম্যানেজার-কোয়ালিটি অ্যাসুরেন্স নাহিদা শারমিন। সবশেষে প্রতিনিধি দলটি ১৭ কিলোমিটার দীর্ঘ ক্রস বর্ডার লং বেল্ট কনভেয়র, ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং সুবিধা, অ্যাগ্রিগেটস প্ল্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা ‘জিওসাইকেল’ ঘুরে দেখেন।