কোটা সংস্কার আন্দোলনরত ঢাবি সাধারণ শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফুঁসে ওঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সারে ৩টায় পবিপ্রবির টিএসসি চত্বরে সমবেত হয়ে প্রায় আট শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেড় হয়।

ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, দুমকি-বাউফল সড়ক, নতুন বাজার হয়ে জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মিলু, হাসিবুল এলাহী, তৃতীয় বর্ষের ছাত্র নুরুন্নবী সোহান ও অনিরুদ্ধ সরকার জয় প্রমুখ।

এ সময় বক্তারা তাদের সহপাঠিদররকে কেন আহত হয়েছে তার জবাব চাওয়াসহ কোটা সংস্কারের দাবি জানান।