চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারি রাজন হোসেন সাংবাদিক জামাল হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও ৭১ টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, মহেশপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য আব্দুর রহিম, জীবননগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ভৌমিক, হাসাদহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার জমির উদ্দিন, জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা সামসুল আলম, আতিয়ার রহমান, সদস্য নুর আলম ও হাকিম আলী।



