সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার পাশ থেকে কাপড় দিয়ে মোড়ানো এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক এক দিন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্টের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্টের পাশে কয়েকজন পথচারী ওই নবজাতককে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



