অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইনে গত সোমবার জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপার, চাতলারপার, বাওনহাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। উপজেলার বিভিন্ন হাটবাজারে অবৈধ জাল ক্রয়-বিক্রয় ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেৃতত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, এসআই আশরাফুল ইসলামসহ পুলিশ সদস্যরা।