কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলেমেয়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তোফাজ্জল হোসেন শাহীন নামে এক সৌদিপ্রবাসী। এ দৃশ্য দেখতে দুপুর থেকেই ভিড় করতে থাকেন এলাকাবাসী। গত সোমবার বিকেলে উপজেলার ডাহরা গোলপুকুর পাড় মাদরাসা মাঠে স্ত্রী, সন্তান নিয়ে হেলিকপ্টারে অবতরণ করেন তোফাজ্জল। এ সময় তার নিকটাত্মীয়স্বজন ছাড়াও প্রতিবেশীরা ফুল দিয়ে বরণ করেন। তোফাজ্জল উপজেলার পুমদি ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাসরত তোফাজ্জল কয়েকবার ঢাকা থেকে সড়কপথে বাড়ি ফিরলেও এবার ছেলেমেয়ের ইচ্ছা পূরণে সপরিবারে হেলিকপ্টারে বাড়ি ফেরেন। এর আগে সৌদি মালিককেও নিয়ে আসেন তার নিজ বাড়িতে। কিছুদিন আগে স্ত্রী ও ছেলে মেয়েকে ওমরাহ করতে নিয়ে যান সৌদি আরব। পরে গত সোমবার বিকেলে বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে করে বাড়ি ফিরেন তিনি। তোফাজ্জল জানান, ছেলে মেয়ের ইচ্ছা পূরণে সবাইকে সাথে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন তিনি।
ছেলেমেয়ের ইচ্ছে পূরণে সৌদিপ্রবাসীর হেলিকপ্টারে বাড়ি ফেরা
কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলেমেয়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তোফাজ্জল হোসেন শাহীন নামে এক সৌদিপ্রবাসী। এ দৃশ্য দেখতে দুপুর থেকেই ভিড় করতে থাকেন এলাকাবাসী। গত সোমবার...



