ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার সময় এ কর্মসূচি পালন করে তারা।
স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযুদ্ধা মোড়ে এসে সড়ক অবরোধ করে কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এ সময় সড়কে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যপী সড়ক অবরোধের পর কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে।



