রংপুর মহানগরীর মডার্ন মোড়ে তাজহাট থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় মডার্ন মোড়ে অবস্থানকারী শিক্ষার্থীরা তাজহাট থানা ঘেরাও করে। এ সময় তারা থানার ভেতরে থাকা দু’টি গাড়ি ভাংচুর করে। পুলিশ সদস্যরা থানা থেকে তাদের বের করে দিয়ে প্রধান ফটকে অবস্থান নেয়।

এরপরও শিক্ষার্থীরা থানার ভেতরে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। হাজার হাজার শিক্ষার্থী পুরো মডার্ন মোড় এলাকা এবং থানার আশপাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। এরই মধ্যে সেখানে দু’জন আহত শিক্ষার্থীকে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।

বিস্তারিত আসছে...