কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সংশ্লিষ্ট হয়ে নাশকতার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি চলছে। তাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আবারো বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এতে নেতাকর্মী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে বাসাবাড়িতে থাকছেন না।
এ দিকে নির্বাচনকালীন আন্দোলনের এক বছরে ঘুরে দাঁড়ানোর আগে নতুন করে ধরপাকড় শুরু হওয়ায় এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন ও সংহতি জানালেও এই সহিংস আন্দোলনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরও শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের একের পর এক হয়রানি করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা নয়া দিগন্তকে বলেন, শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলন শুরু করলেও একপর্যায় সেটা তাদের নিয়ন্ত্রণে ছিল না। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়ে গৌরীপুরসহ সারা দেশে নাশকতা চালিয়েছে। উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালাতে গিয়ে তাদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এর মাধ্যমে প্রমাণ হয় বিএনপি-জামায়াতের ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি অংশ নিয়ে নাশকতা চালিয়েছে। এর দায় তাদেরই নিতে হবে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট হক বলেন, কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। কিন্তু কোনোভাবেই বিএনপির কর্মীরা এ নাশকতায় জড়িত না। মূলত সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করছে।
গত শনিবার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে তিনজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হন। এ সময় ওসি সুমন রায় ও কয়েকজন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হন। এ সময় পুলিশের দু’টি গাড়িতে আগুন দেয়।
এ ঘটনায় বিএনপির প্রথম সারি নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬৬৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। ওসি সুমন রায়কে প্রত্যাহার করে জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) আল ইমরান বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মধে ঢুকে পড়ে গৌরীপুরসহ সারা দেশে নাশকতা চালিয়েছে। তাদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
গৌরীপুরে আবারো ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা
নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি
কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সংশ্লিষ্ট হয়ে নাশকতার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি চলছে। তাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আবারো বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।...



