বাগেরহাটের চিতলমারীতে সাপের দংশনে বিবেক হিরা (৩৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দড়ি উমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিবেক হিরা দড়ি উমাজুড়ি গ্রামের বিমল হীরার ছেলে।
জানা গেছে, বিবেক হিরা দীর্ঘদিন ধরে ওঝা হিসেবে সাপে কামড়ানো রোগী চিকিৎসা করাতেন। এলাকার মানুষকে সাপে দংশন করলে তিনি ঝাড়ফুঁক করতেন। গতকাল সকালে মাছধরা জালে একটি বিষধর সাপ বাধলে বিবেক হিরা ওই সাপ ধরতে গেলে হঠাৎ তাকে কামড় দেয়। এরপর তিনি অসুস্থ হলে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান জানান, মৃত অবস্থায় বিবেক হীরাকে জরুরি বিভাগে আনা হয়েছিল।
চিতলমারীতে সাপের দংশনে ওঝার মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে সাপের দংশনে বিবেক হিরা (৩৫) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দড়ি উমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।...



