পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজার এলাকার কাঠমিস্ত্রি মহব্বত আলী ও গৃহিণী মর্জিনা বেগমের একমাত্র ছেলে মামুনুর রশিদ মিলন (২২)। বাবা-মা’র স্বপ্ন ছিল ছেলেকে উচ্চশিক্ষা দিয়ে সরকারি চাকরি করাবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বাবা-মা অনেক কষ্ট করে ছেলেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে রংপুরের কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি করান।
গত ফেব্রুয়ারি মাসে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: আব্দুল কাদের জিলানীর কাছে চিকিৎসা নিতে গিয়ে মিলনের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে তাকে ভারতের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা: মৌপালি ঘোষ ও ডা: পিপি গুপ্তার তত্ত্বাবধানে মিলনের চিকিৎসা শুরু হয়। ইতোমধ্যে তার চিকিৎসায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য আরো ১৫ লাখ টাকা প্রয়োজন।
মিলনের বড়বোন মমতাজ বেগম বলেন, আমাদের ভিটেমাটি ছাড়া আর কোনো জমি নেই। নিজেদের জমানো টাকা এবং আরো ঋণ করে মিলনের চিকিৎসা করানো হচ্ছে। আমার ভাইকে বাঁচাতে সমাজের সবার কাছে সাহায্যের আবেদন করছি।
মিলনের সাথে যোগাযোগ ও আর্থিক সাহায্য পাঠাবার ঠিকানা : শালবাহান বাজার, তেঁতুলিয়া, পঞ্চগড়। মোবাইল নম্বর ০১৩১৫২২১৪৫৬ ও ০১৭২২৮৩৫৬২৮। ব্যাংক হিসাবধারীর নাম, মহব্বত আলী, হিসাব নম্বর ০২০০০০৮১২৭০৮৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, শালবাহান হাট শাখা, তেঁতুলিয়া, পঞ্চগড়।