বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়াবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয় ফিলিং স্টেশন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, নালুয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাত ভাই (হোসেন আলী) গ্রুপ ও বিপ্লব ফকির (তারিকুল ইসলাম) গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় জয় ফিলিং স্টেশন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় গুলির শব্দে স্থানীয় লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে দিগি¦দিগ ছোটাছুটি করে। সংঘর্ষে মিলু শেখ, মহিদুল ইসলাম, জসিম শেখ ও নুর ইসলাম আহত হন। আহতদের রাতেই চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গুলি ও গুলির খোসা উদ্ধার
চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৪
বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়াবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয় ফিলিং স্টেশন এলাকায় দফায়...



