নওগাঁর মান্দায় খেলতে গিয়ে পুুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- জিঐল গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতুন নেসা (৩) ও প্রতিবেশী আনারুল হকের মেয়ে মাইশা আকতার (৪)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নিহত দুই শিশু প্রতিদিন একসাথে খেলাধুলা করত। শনিবার সকাল থেকে তারা এক সাথেই ছিল। দুপুরের দিকে হঠাৎ করেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহের কারণে বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ উভয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।