কারফিউ জারির পর থেকে কোটা সংস্কার আন্দোলন শিথিল রয়ে এলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছেন। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা এখন এলাকা ছাড়া।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পর এখন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি পুলিশের এ হয়রানি বন্ধের জোর দাবি জানান।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই আন্দোলনের নামে সাভার ও মানিকগঞ্জের নাশকতা কাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোনের ভিডিও ফুটেজে এমন তথ্য পাওয়া গেছে।