নোয়াখালীতে সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহর মাইজদীর প্রধান সড়কের জিলা স্কুলের সামনে সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদ সমাবেশে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখে। এতে প্রধান সড়কে যানবাহন আটকা পড়ে। সড়কের দু’পাশের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা চলে শিক্ষার্থীদের এই কর্মসূচি।
পরে জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের হস্তক্ষেপে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে।



