কুয়াকাটার আলীপুর ইউনিয়ন পর্যায়ে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী বেসরকারি সংস্থা কারিতাসের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ‘কারিতাস বরিশাল অঞ্চল’ ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা’ বিষয়ক প্রকল্পের উদ্যোগে লতাচাপলী ইউপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কারিতাস কলাপাড়ার মাঠকর্মকর্তা জামাল হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: সিদ্দিকুর রহমান বিশ^াস, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার (সিকোডা) নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরাম (জেএসকেএফ) কেন্দ্রীয় সহসভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজাম প্রমুখ।
ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল ঘরামীর সঞ্চালনায় মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে রেমালে ক্ষতিগ্রস্ত কিছু জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা প্রদানের বিষয়ে অবহিতকরণ করা হয়। সভা শেষে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।