টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এক দরিদ্র বাবাকে তার মেয়ের বিয়ে উপলক্ষে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার নাগরপুর সদর ইউনিয়ন এলাকায় বাবা শহিদুল ইসলামের হাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন সংস্থার সাংবাদিকরা।
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার বলেন, আমাদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েসের (কোমল) বিশেষ সহযোগিতায় আমরা এক দরিদ্র বাবাকে তার মেয়ের বিয়েতে উপহার হিসেবে এ অর্থ দিয়েছি। আমাদের এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, সহসভাপতি আশরাফুল হক বাবু, অর্থ সম্পাদক রিপন সাহা প্রমুখ।
দরিদ্র বাবার মেয়ের বিয়েতে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার আর্থিক উপহার প্রদান
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এক দরিদ্র বাবাকে তার মেয়ের বিয়ে উপলক্ষে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার নাগরপুর সদর ইউনিয়ন এলাকায়...



