ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। গত সোমবার শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ থেকে মিছিল বের হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।
ঘণ্টাব্যপী চলমান মিছিল ও অবস্থানে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার প্রতিবাদ, বিচার দাবি, কেন্দ্রীয় সমমন্বয়কদের আটকের প্রতিবাদ, মামলা দায়ের ও গ্রেফতারসহ বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদের স্লোগান দিতে থাকে।
কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলকে কেন্দ্র করে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী সদসস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে কোনো ধরনে সহিংস ঘটনা ঘটেনি।
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল
ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। গত সোমবার শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ থেকে মিছিল বের হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে...



