কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে বিপুল সংখ্যক পুলিশ-বিজিবি সদস্য বৃন্দাবন সরকারি কলেজের সামনে তাদেরকে থামিয়ে দেয়।
এ সময় সাধারণ শিক্ষার্থী ও পুলিশ-বিজিবির মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদেরকে বিজিবি সদস্যরা সরিয়ে দেয়। পরে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



