পঞ্চগড়ের দেবীগঞ্জের বানেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী বসুনিয়ার অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক শিক্ষার্থীরা বলেন, বানেশ্বরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের লিয়াকত আলী স্যার আসার পর থেকে শিক্ষার্থীদের মন কেড়ে নিয়েছিলেন।
কান্নাজড়িত কণ্ঠে ২০১৬ সালের শিক্ষার্থী বলেন, স্যার আমাদের শুধু শিক্ষকই না, তিনি আমাদের একজন অভিভাবক। আজ মনে হচ্ছে বানেশ্বরপাড়া স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। স্যারের জন্য দোয়া ও বিভিন্ন উপহার দিয়ে সবাই তাকে বিদায় সংবর্ধনা জানান।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম শিক্ষকদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ও তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
বিদ্যালয়ের এমএসসি কমিটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক লিয়াকত আলী বসুনিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রহমান সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত জাহান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
দেবীগঞ্জে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায়
পঞ্চগড়ের দেবীগঞ্জের বানেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী বসুনিয়ার অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় চত্বরে...



