‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন শুরু হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের পরিচালনায় একটি মৎস্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুম লালা শাপলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলামের (শুভ) সঞ্চালনায় আলোচনা সভায় কোটালীপাড়া আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, হিরন ইউনিয়নের চেয়ারম্যান মাঝহারুল আলম (পান্না), আমতলী ইউনিয়ন চেয়ারম্যান রাফেজা বেগম, মৎস্য উৎপাদক মোতাহার হোসেন সরদার, মৎস্য চাষি খলিল দাড়িয়া প্রমুখ বক্তব্য রাখেন।



