লক্ষ্মীপুরের রামগতিতে প্রতিপক্ষের হামলায় মো: নুর নবী উরফে শের আলী (৫৯) নামে একজন নিহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার রামদয়াল বাজারে এক সালিশি বৈঠকে এ ঘটনা ঘটে। নিহত নুরনবী চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের মাহফুল হকের ছেলে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন- মো: রিয়াজ (৩২), মো: তামিম (২৯), তারেক (২৫), নাঈমুর রহমান মজনু (৪০) ও আবদুল ওয়ারেছ (৩৫)।
জানা যায়, গত শুক্রবার নিহতের ভাতিজা নাঈমুর রহমান তার স্ত্রীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে রামদয়াল বাজারে স্থানীয় রুহুল আমিনের ছেলে শাহাদাত কটূক্ত করে। নাঈমুর রহমান ওই কটূক্তির প্রতিবাদ করায় শাহাদাত দলবল নিয়ে তার উপর হামলা করে। এ হামলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে রামদয়াল বাজারে স্থানীয় আবদুল মতিন মাষ্টারের নেতৃত্বে এক সালিশি বৈঠক বসে। বৈঠকের শেষ দিকে প্রতিপক্ষ চরমেহার এলাকার নেতা আহম্মদের দুই ছেলে মনির হোসেন এবং রুহুল আমিন ও তার ছেলে শাহাদাত এবং শিপনসহ কয়েকজন মিলে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এতে মারাত্মকভাবে আহত হন নুরনবী। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যান।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার গোলাম রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রামগতি থানার ওসি মো: মোসলেহ উদ্দিন জানান, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করা হয়েছে।
রামগতিতে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ৫
লক্ষ্মীপুরের রামগতিতে প্রতিপক্ষের হামলায় মো: নুর নবী উরফে শের আলী (৫৯) নামে একজন নিহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার রামদয়াল বাজারে এক সালিশি বৈঠকে এ...



