রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেকের হাতে পাঁচ কেজি চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও শুকনা খাবারের প্যাকেট তুলে দেয়া হয়।
গত বৃহস্পতিবার দৌলতদিয়া রেস্ট হাউজ প্রাঙ্গণে দৌলতদিয়া ঘাট মোটর শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপুর তত্ত্বাবধানে ওই খাদ্যসামগ্রী বিতরণকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, গোয়ালন্দ ঘাট থানা ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী প্রমুখ উপস্থিত ছিলেন।