গতকাল বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পি সি) রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হয়। তিনি ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লীতে জন্মগ্রহণ করেন। দিবসটি পালনে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে তার জন্মভিটা রাড়–লীতে নানা কর্মসূচি পালিত হয়।
দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল গতকাল শুক্রবার সকালে জন্মভিটা রাড়ুলীতে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি।
উপজেলা প্রশাসন জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের এমপি মো: রশীদুজ্জামান। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় জনপ্রতিনিধি, সরকারি পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে প্রায় ২৭ বছর অধ্যাপনা করেছিলেন। অধ্যাপনাকালে তার প্রিয় বিষয় রসায়ন নিয়ে নিত্যনতুন অনেক গবেষণাও চালিয়ে যান। মাত্র ৮০০ টাকা পুঁজি নিয়ে পিসি রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। বেঙ্গল কেমিক্যাল ১৯০১ সালে কলকাতার মানিকতলায় ৪৫ একর জমিতে স্থানান্তরিত হয়। তখন এর নতুন নাম রাখা হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। ১৮৯৫ সালে মাত্র ৩৪ বছর বয়সে মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। তার ওই আবিষ্কার বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। তিনি মোট ১২টি যৌগিক লবণ এবং ৫টি থায়োএস্টার আবিষ্কার করেন। তিনি ১৯৪৪ সালের ১৬ জুন ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।



