সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টার দিকে বিজ্ঞান মোড় থেকে শুরু করে ঢাকা-পাবনা মহাসড়কের শ্রীখোলা মোড়ে এ বিক্ষোভ হয়। আন্দোলনের সময় মহাসড়কের দুই লেনে পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধের পর, দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষ করে চলে যান।



